জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

মাদকবিরোধী

রংপুরের পীরগাছায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে কালীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী র‌্যালি। পরে র‌্যালিটি কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এর আগে একই মাঠে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত বিবাহিত দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে একই সময়ে কালীগঞ্জ বাজার মাদকবিরোধী কমিটির তালিকা প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।

বিশেষ অতিথি ছিলেন ইটাকুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী আবু হাশেম, প্রকৌশলী জিল্লুর রহমান ও ফয়সাল হোসেন, ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, অন্নদানগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে কালীগঞ্জ বাজার মাদকবিরোধী কমিটির সভাপতি নির্বাচিত হন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রীতি ফুটবল ম্যাচের রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক শেখ ফরিদ।

আরও খবর