জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা

সংবর্ধনা

রংপুরের পীরগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পীরগাছা উপজেলা শাখা।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘এ প্লাস সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পীরগাছা সদর থানা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং উত্তর থানা সভাপতি আব্দুল কাদের আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল, জকসুর সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুর রহমান, সাবেক সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক আহমেদ ফয়সাল, সমাজসেবা সম্পাদক সেলিম আহমেদ এবং বেরোবি শাখার সভাপতি আব্দুর রাকিব মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা সদর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি রাফিকুল ইসলাম বুলবুল, দক্ষিণ থানা সভাপতি ফকির আব্দুর রহিম, দক্ষিণ থানা সেক্রেটারি আব্দুল আজিজ, উত্তর থানা সেক্রেটারি আরাফাত হোসেনসহ অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর