জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি

অভিযোগ

রংপুরের পীরগাছায় পৈত্রিক সম্পত্তির জমি মাপজোক করার পর গাঁথা খুঁটি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পীরগাছা ইউনিয়নের অনন্তরাম (বৈরাগীপাড়া) এলাকার পংকজ, পার্থ, বিশ্বনাথ, বিষ্ণু, বিপ্লব, বিনয়, বিটু ও লিটনের সঙ্গে একই এলাকার নিখিল এবং নিকুঞ্জের বিরোধ চলে আসছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পংকজ বিভিন্ন মাধ্যমে প্রতিপক্ষকে আলোচনায় বসে সমাধানের প্রস্তাব দেন। একাধিকবার বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

তিনি জানান, সংশ্লিষ্ট জমির ৬৭ শতাংশ তার দাদার অংশ এবং পৈত্রিক সূত্রে তার বাবা ২২ দশমিক ৩৩ শতাংশ জমির মালিক। সম্প্রতি একজন অনুমোদিত সার্ভেয়ার দিয়ে জমি মাপজোক করিয়ে সীমানা নির্ধারণ করা হয়। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে জমির বিভিন্ন স্থানে খুঁটি গাঁথা হয়।

তবে পরবর্তীতে তিনি গিয়ে দেখতে পান, গাঁথা খুঁটিগুলোর কোনোটি আর সেখানে নেই। এমনকি পূর্বে স্থাপিত একটি পিলারের অংশ এবং ভেতরের খুঁটিও সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী পংকজ কুমার মহন্ত বলেন, “আমি নিজে জমি মাপিনি, একজন সার্ভেয়ার দিয়ে মাপিয়েছি। যদি কারও আপত্তি থাকত, তাহলে তারা আরেকজন সার্ভেয়ার এনে পুনরায় মাপজোক করতে পারত। কিন্তু খুঁটি উপড়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আইনবিরোধী কাজ।”

তিনি আরও অভিযোগ করেন, জমি মাপার পর নিখিলের  লোকজন এসে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন এবং মামলার ভয় দেখিয়েছেন। 

এ বিষয়ে স্থানীয়ভাবে আলোচনা ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা অব্যাহত থাকলেও এখনও কোনো সমাধান হয়নি। ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধান কামনা করেছেন।

এদিকে অভিযুক্ত নিখিল চন্দ্র মহন্তের মোবাইলফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর