রংপুরের পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
পীরগাছা মডেল ক্লাস্টারের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল, প্রধান শিক্ষক নারগিস নীগার, রেহেনা বেগম, সহকারী শিক্ষক আব্দুর রউফ ও আকরাম হোসেন।
অনুষ্ঠানে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষকবৃন্দ বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, আবুল হোসেন ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একই উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৬ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে