জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

এক দশক পরে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ, ঘরে ঘরে উৎসবের আমেজ

২০১৪ সালের জুনের ১৪ তারিখে কক্সবাজারে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদ। উদ্দীপনায় ভরা সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, 'আজকের পর হয়তো আমি আপনাদের মাঝে না-ও ফিরতে পারি!


সেই বক্তৃতার পর সত্যিই তিনি ফিরতে পারেননি। সরকার বিরোধী আন্দোলন চলাকালে, বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর ২০১৫ সালের ১০মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘গুম’ হন তিনি। দুই মাস একদিন পর ‘গুম রাজ্য’ থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দানে নিজেকে আবিষ্কার করতে পারলেও ফিরতে পারেননি নিজের মাতৃভূমিতে। 

তারপর কেটে গেছে অনেকদিন, অনেক বছর। দশবছর পর ২৮ আগস্ট তার আগমনকে ঘিরে ঢাকঢোল বাজিয়ে প্রস্তুতি চলছে সালাহউদ্দিন আহমদকে বরণে। তিনি কক্সবাজার থেকে ফিরে গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব হিসেবে। এবার ফিরে আসছেন বিএনপির শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য হয়ে। তাই আয়োজনও তেমনই করার উদ্যোগ চলছে। 


কক্সবাজার জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে এমন ভাবে বরণ করা হবে, যেটি অনেককাল ইতিহাস হয়ে থাকবে। জেলাজুড়ে সৃষ্টি করা হবে ‘গণপ্লাবণ’। ইতোমধ্যে কক্সবাজার জেলা বিএনপি, চকরিয়া উপজেলা বিএনপি, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ও পেকুয়া উপজেলা বিএনপি প্রস্তুতি শুরু প্রায় শেষ করেছে। দলটির এ চারটি শাখা প্রস্তুতি সভা করে গঠন করেছে শৃঙ্খলা কমিটি। পথে পথে চলছে তোরণ নির্মাণের কর্মযজ্ঞ। ব্যানার-ফেস্টুন তো আছেই।


পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, এক দশক পরে এই অঞ্চলের অবিসংবাদিত নেতা সালাহউদ্দিন আহমেদের ঘরে ফেরাকে কেন্দ্র করে পেকুয়ার ঘরে ঘরে উৎসবের আমেজ বইছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক অলিগলি। উনাকে রিসিভ করতে লাখো মানুষ ও দলীয় নেতা-কর্মীরা ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি সেরেছেন।

আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭১ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে