জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পত্নীতলায় সনাতন ধর্মালম্বীদের সাথে বিজিবির মতবিনিময়


পত্নতলায় সনাতন ধর্মালম্বীদের পাশে দাড়িয়েছে বিজিবি জনমনে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস। 

রবিবার ( ১১ আগস্ট) দুপুরে নওগাঁর  পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মালম্বীদের সাথে জনসচেতনতায় বিজিবি'র  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  


সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি।  এসময় উপস্থিত ছিলেন  ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, পত্নীতলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।  সভায় সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দ সহ ০৫টি গ্রামের ৩৫০টি পরিবারে প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন‌ সেখানে।



প্রধান অতিথি বলেন বর্তমান বিরাজমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে দূর্বৃত্ত কর্তৃক সনাতন ধর্মলম্বীদের বাড়ি-ঘর ভাঙচুর, দোকান-উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ডাকাতি করা হয়েছে। এই প্রেক্ষাপটে বিজিবি’র আন্তরিক প্রচেষ্ঠায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রায় ১০০ কিঃ মিঃ সীমান্তবর্তী দায়িত্বপূর্ন এলাকায় এই ধরনের কোন অনাকাক্ষিত ঘটনা সংঘটিত না হওয়ায় প্রধাণ অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  

সীমান্তবর্তী সনাতন ধর্মলম্বীদের জান-মাল রক্ষায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ইতোমধ্যে ১৪ বিজিবি আস্থা অর্জনে সক্ষম হয়েছে।  বর্তমান পরিস্থিতে ভয়-ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা এবং কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করেন।

কোনভাবেই গুজব ও উস্কানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে (ছবি/ভিডিও) প্ররোচিত না হয় সে ব্যাপারে উপস্থিত সকলকে সর্তক থাকতে অনুরোধ করেন। 

এছাড়াও পরিস্থিতি বিবেচনায় সনাতন ধর্মলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি‘র অধিক টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে আশ্বস্থ  করেন।  

যেকোন জাতিগোষ্ঠীর পাশে বিজিবি অত্যন্ত শক্তভাবে পাশে থাকবে এবং যদি পত্নীতলা উপজেলায় দূর্বৃত্ত কর্তৃক যেকোন জাতিগোষ্ঠীর কোন ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিজিবি শক্তহাতে তা প্রতিহত করবে বলে তিনি  উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

Tag
আরও খবর