রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে। রোববার ভোররাতে উপজেলার পেপুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এবং পাংশা মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মোবাইল-৩ নাইট ডিউটি পালন করছিলেন। এ সময় পাংশা থানাধীন পেপুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উত্তর পাশে দুই ব্যক্তিকে একত্রে বসে অবৈধভাবে মাদক সেবন করতে দেখা যায়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জাগির মালঞ্চি এলাকার বাসিন্দা মো. ইকবাল শেখ (পিতা- মো. আল আমিন) এবং মো. সাব্বির আহমেদ সাগর (পিতা- আব্দুস সালাম ম-ল)।
পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে পৃথকভাবে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০ টাকা করে অর্থদ- প্রদান করা হয়। রায় ঘোষণার পর দ-প্রাপ্তদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রয় ও বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধ দমনে নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এতে করে এলাকায় মাদকের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টদের আশা।
৩ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৮ দিন ৭ মিনিট আগে
৩৯ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
৩৯ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪০ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪০ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬০ দিন ৩৬ মিনিট আগে