জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পাংশায় বিএনপি সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহার

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করে পূনরায় স্ব-পদে বহাল করেছে রাজবাড়ী জেলা বিএনপি।

রোববার (২৭ জুলাই) রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ২৬ জুন রাজবাড়ী জেলা ভোক্তা অধিদপ্তরে একটি শুনানীকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভূল বুঝা বুঝির এক পর্যায়ে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়, সে মামলায় গ্রেফতার হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী চাঁদ আলী খানকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়।

পরর্তীতে এ বিষয়ে দলীয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় এবং প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে পাংশা উপজেলা বিএনপির সভাপতি পদে পূনরায় তাকে বহাল করা হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন সেই সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

তাদের প্রাণের নেতাকে সভাপতি হিসাবে পূনরায় পেয়ে আনন্দিত পাংশা উপজেলা পৌর শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag
আরও খবর