জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫ টার দিকে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে এসে হোসেন আলী ও রহমত আলী তাদের আরও চার বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে নামার পরে তাদের সেখানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২৯ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৯ দিন ১১ মিনিট আগে
৫২ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
৬০ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৮২ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৯৮ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে