জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন



জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও আল আমিন বাশনালের স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে এবং সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
​শুক্রবার সকালে  জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)।

​লিখিত বক্তব্যে  তারেক হাসান মিঠু জানান, অভিযুক্ত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছেন। মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া পদে চাকরি করতেন, অভিযুক্ত আব্দুল আজিজ তার মাকে মানসিকভাবে নির্যাতন করে সেই বেতনের টাকা আত্মসাৎ করতে থাকে। কিছুদিন আগে তার ছোট বোন ফুল কে আটকে রাখেন আব্দুল আজিজ পরে মা ছোট বোন কে নিতে গেলে আমার মাকেও আটকে রাখা হয়। আমার বাবা মা ও বোনকে উদ্ধার করতে গেলে তাকে আজিজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভাড়াটে মাস্তান দিয়ে তার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন। শুধু তাই নয়, মিঠু এবং তার পরিবার ছাড়াও আরও তিন সদস্য—মাহফুজুর রহমান, শাহিদুল ইসলাম শামীম ও নজরুল ইসলামকে আসামি করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট চুরির মামলা দায়ের করেছেন।

তারেক হাসান মিঠু বলেন, পৌর জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক আব্দুল আজিজ অর্থ ও রাজনৈতিক ক্ষমতার জোরে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। আমরা গরিব মানুষ হওয়ার কারণে প্রতিনিয়ত হুমকির মুখে আছি আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সহযোগিতা করছে না বলে জানান।
মিঠু জানান, আমাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা চুরির মামলাটি ভিত্তিহীন এবং বানোয়াট।"

​সংবাদ সম্মেলনে উপস্থিত আব্দুল আলীমের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা প্রশাসনের কাছে আবেদন জানান যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে তাদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী মিঠু একজন মেকানিক শ্রমিক এবং গরিব ও অসহায় হওয়ার কারণে তার উপর অত্যাচার হচ্ছে বলেও জানান। ​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিঠুর  শশুর সবদুল, শাশুড়ি রাজিয়া বেগম ও স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর