জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পাঁচবিবিতে যুবদল নেতা ইয়ানুর হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর এলাকায় যুবদল নেতা ইয়ানুর হোসেনকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (০৮ তারিখ) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারের ঢাকার পাড়া মোড় এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন ইয়ানুর হোসেন।

তিনি পাঁচবিবি উপজেলার যুবদল নেতা এবং কুসুম্বা ইউনিয়নের শালাইপুর এলাকার ছালাখুর গ্রামের বাসিন্দা ছিলেন।

রাত আনুমানিক ১০ টার দিকে সড়কের পাশে ইয়ানুর হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান জানান, মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। 

Tag
আরও খবর