জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পাঁচবিবিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পাঁচবিবি থানা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ১১.৩০ ঘটিকা সময় পাঁচবিবি থানার কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৫ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যা কথা শুনেন কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই নিয়ে আলোচনা করেন পাঁচবিবি থানা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার  (সার্কেল) পাঁচবিবি তুহিন রেজা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলীসহ পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি পূজা কমিটির নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

Tag
আরও খবর