জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটে র‍্যাব-৫ কর্তৃক ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাাহিম আটক



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহনকালে ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে।

১০ ডিসেম্বর (সোমবার)  র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহনকালে ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাাহিম আটক।

গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাাহিম কুমিল্লা জেলার,মুরাদনগর উপজেলা,বাখরাবাদ বলবদী গ্রামের মোঃ কফিল উদ্দীনের ছেলে।

গ্রেফতারকৃত আসামী ইব্রাহিম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার আসামী। ইব্রাহিম সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে। আসামী ইব্রাহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

এই সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে সিপিসি-৩ এর গোয়েন্দা দল কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ০৯ ডিসেম্বর(রবিবার) অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী  ইব্রাহিমকে জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর