জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি–ঢাকা’র বার্ষিক বনভোজন

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকায় বসবাসরত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি–ঢাকা’-র বার্ষিক বনভোজন ২০২৬।  শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের নিমতলায় অবস্থিত মর্ডান পার্ক এন্ড রিসোর্টে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

​

​সমিতির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এই আয়োজনে ঢাকায় অবস্থানরত কোম্পানীগঞ্জের প্রায় ৭ শতাধিক সদস্য ও তাদের পরিবার অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

​

​বনভোজনকে সফল করতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সহ-সভাপতি একেএম নেয়ামত উল্ল্যাহ বাবু। সদস্য সচিব হিসেবে ছিলেন সহ-অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার নোমান সিদ্দিক ভূঁইয়া এবং অর্থ সচিবের দায়িত্ব পালন করেন কার্যকরী কমিটির সদস্য নুর হোসেন রবিন।

​

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলাচল ওভারসিজের স্বত্বাধিকারী মফিজ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নোয়াখালী-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইউনুস সুমন এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত সহকারী ইউনুস নবী শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


​এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এজেএম এনামুল হক, সহ-সভাপতি নুরুল আফছার মিয়া, নুরুল হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন বাবলুসহ সমিতির কার্যকরী কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ।

​

​পুরোদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় মেতে ছিলেন আগত অতিথিরা। খাবারের আয়োজনে সকালের নাস্তা, চা ও হরেক রকমের পিঠা ছিল। তবে দুপুরের খাবারের প্রধান আকর্ষণ ছিল কোম্পানীগঞ্জের চরাঞ্চলের ঐতিহ্যবাহী ‘মহিষের দধি’। এছাড়া বিকেলের নাস্তায় সৌজন্য সহযোগিতা প্রদান করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিডি ফুড ও এলিন ফুড।

​

​বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে গাজী ইন্টারন্যাশনাল কিছু চমৎকার গিফট আইটেম স্পন্সর করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর