জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ মিছিল

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর উপজেলার একাংশ) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ও অপপ্রচারের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের মেট্রো টাওয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভীন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রৌশন আক্তার, সাবেক পৌর কাউন্সিলর জোসনা আক্তার, নাইমা ফেরদৌস ববিসহ কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে পৃথক পৃথক ভাবে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত; রাজধানীর মোহাম্মদপুর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩শ জনের বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী হত্যা মামলা হয়। মোহাম্মদপুর থানার ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরের মামলা নং-৫৮(৯) ২৫’ তে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামকে ২৯৭নং আসামী করা হয়। ওই মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকেও আসামী করে।


আরও খবর