জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধানের শীষের প্রার্থীকে হয়রানির অভিযোগে ফুঁসে উঠলো নোয়াখালী-৫

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী-৫ আসনের পুরো নির্বাচনী এলাকা। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাজুড়ে দিনভর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই জনপ্রিয় এই বিএনপি নেতাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছু, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ নোমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক শীর্ষ নেতা।

বক্তারা বলেন, মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে বিএনপির নির্বাচনী অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

অন্যদিকে কবিরহাট উপজেলার জিরো পয়েন্ট ওয়াসিম চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি, গোলাম মোমিত ফয়সল, কামরুল হুদা চৌধুরী লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে একই দিন দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের আয়োজনে পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভীন, নেত্রী রৌশন আক্তার, সাবেক পৌর কাউন্সিলর জোসনা আক্তার ও নাইমা ফেরদৌস ববিসহ অন্যান্য নেত্রীরা।

বিএনপি নেতারা জানান, শুধু উপজেলা বা পৌরসভা নয়—নোয়াখালী-৫ আসনের প্রতিটি ইউনিয়নেই একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী হত্যা মামলায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামকে ২৯৭ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি দায়ের হয় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর (মামলা নং–৫৮(৯)২৫)। একই মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকেও আসামি করা হয়।

আরও খবর