জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কোম্পানীগঞ্জে হাজী এন্টারপ্রাইজ এন্ড ইলেকট্রনিক্সের র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একমাত্র ওয়ালটন ডিস্ট্রিবিউটর হাজী এন্টারপ্রাইজ অ্যান্ড ইলেকট্রনিক্সের উদ্যোগে মাসব্যাপী র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাট কলেজ রোডের শাহজালাল মার্কেটের হাজী এন্টারপ্রাইজ শোরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই র‍্যাফেল ড্রতে হাজী এন্টারপ্রাইজ থেকে যেকোনো পণ্য কিনে ক্রেতারা একটি কুপন সংগ্রহ করেন। এক মাস ধরে চলা এ আয়োজনে জমাকৃত কুপনের মধ্য থেকে লটারির মাধ্যমে মোট ২০ জন বিজয়ী নির্বাচিত হন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

র‍্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার হিসেবে একজন ক্রেতাকে দেওয়া হয় একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ৩২"এলইডি টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ওয়াশিং মেশিন। এছাড়াও বিভিন্ন ধরনের আরও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজী এন্টারপ্রাইজের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তা আবদুর রহমান জাবের। তিনি বলেন, আমরা র‍্যাফেল ড্র সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করেছি, যাতে প্রতিটি গ্রাহক নিশ্চিত থাকতে পারেন যে বিজয়ীরা হয়েছেন একদম ন্যায্যভাবে নির্বাচিত। এছাড়াও আমাদের শোরুমে নিয়মিত চলছে অফার ও মূল্যছাড়। নগদ টাকায় কেনাকাটায় অতিরিক্ত ছাড়ের সুযোগ রয়েছে।
সাথে রয়েছে এক্সচেঞ্জ সুবিধা—পুরাতন পণ্য দিয়ে সহজ শর্তে নতুন পণ্য নেওয়ার সুযোগ


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ওয়ালটনের ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার সোহেল রানা, এরিয়া ম্যানেজার দেওয়ান জামিল, এসি মনিটরিং অফিসার তন্ময় তালুকদার, ফ্রিজ মনিটরিং অফিসার আতিকুর রহমান এবং হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজ আলম বাবুল।

স্বত্বাধিকারী মাহফুজ আলম বাবুল বলেন,
“আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বিশেষ র‍্যাফেল ড্রয়ের আয়োজন করি। মাসব্যাপী এই আয়োজনে অংশ নিয়ে মোট ২০ জন ক্রেতা বিজয়ী হন। আমরা তাঁদের মাঝে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ করি। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ

অনুষ্ঠানে উপস্থিত অনেক বিজয়ী তাদের আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও হাজী এন্টারপ্রাইজ থেকে কেনাকাটা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

এই আয়োজন এলাকার ব্যবসায়িক পরিবেশে নতুন উদ্দীপনা যোগ করেছে এবং ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ও ভালোবাসা আরও বৃদ্ধি পেয়েছে।
আরও খবর