জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ সদস্য আটক

বসির আহামেদ:

গতকাল নবাবগঞ্জ থানার আগলা ইউনিয়নের জনৈক বিধান চন্দ্রের গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা তার একটি গাভী গরু আনুমানিক মূল্য ১,৩০,০০০/- চুরি করে নিয়ে যায়। এর ২ দিন পর চোরেরা তার একটি বাছুরও চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গরুর মালিক গত ০৭.০৬.২৩ ইং তারিখে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো:আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক)জনাব মো: আমীনুল ইসলাম এর পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম এর সরাসরি তত্ত্বাবধানে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মো: সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস দল মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে কুখ্যাত গরু চোর শহীদ বেপারী ওরফে শহীদ বাবুর্চি (৪৮) ও তার সহযোগী পাপ্পুকে (৩৫) গ্রেফতার করে এবং তাদের দেখানো মতে চোরচক্রের অপর সদস্য শামীম মোল্লার (৩৩) বাড়ি থেকে ১ টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে গরু চুরি ও কেনাবেচার সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় শহীদ বেপারি ওরফে শহীদ বাবুর্চির নামে দেশের বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। তারা দিনে বিভিন্ন বাড়িতে গরুর অবস্থান দেখে টার্গেট করে এবং রাতের আধারে চুরি করে বিভিন্ন হাটে বাজারে এবং কসাইয়ের নিকট বিক্রি করে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর

ঢাকার নবাবগঞ্জ ৪০০ লিটার চোলাই মদ সহ আটক ২

৬৮০ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে




ঢাকার নবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৭০৪ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে



ঢাকার নবাবগঞ্জে ২ শিশুসহ গৃহবধূ নিখোঁজ

৮৬৭ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জে লরেন্স বেকারিকে জরিমানা

৯২২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে