মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জামালাপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবীতে দাবীতে মানববন্ধন করেছে নাটোরে কর্মরত সকল সাংবাদিক। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবী জানান। 

শুক্রবার (১৬ জুন)  বেলা ১১ টার সময় নাটোর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় (জনতা ও উত্তরা ব্যাংকের সামনে)  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাটোরের কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন কর্মসুচীতে নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব ও ইউনিক প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টা ব্যাপী চলে এই মানববন্ধন।

এসময় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন, সিনিয়র সাংবাদিক সমকাল ও ইটিভির প্রতিনিধি নবীউর রহমান পিপলু, ভোরের কাগজ ও দেশ টিভির প্রতিনিধি রনেন রায়, সিনিয়র সাংবাদিক এসএম মনজুর উল হাসান, এনটিভির প্রতিনিধি হালিম খান, ইউনিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি শহিদুল হক সরকার, ডিবিসি প্রতিনিধি পরিতোষ অধিকারী, যমুনা টিভির নাজমুল হাসান, বৈশাখী টিভির ইসহাক আলী, বাংলাটিভির মেহেদী হাসান বাবু, নলডাঙ্গা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোস্কাফিজুর রহমান মুকুল, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মামুনুর রশীদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার প্রতিনিধি সেদরুল হুদা ডেভিড, এটিএন বাংলার প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান, ইউনিক প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল২৪ প্রতিনিধি দেবাশিষ কুমার সরকার, নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাপ্পি লাহিড়ী, সময় টিভির আল মামুন, এখন টিভির মাহবুব হোসেন, দিপ্ত টিভির রোকনুজ্জামান, সাংবাদিক রফিকুল ইসলাম নান্নু, বিডিনিউজ২৪.কম প্রতিনিধি তরিকুল ইসলাম সবুজ, সাংবাদিক মোহাম্মদ আলী সুফি সান্টু, কাউছার রহমানসহ আরো অনেকে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর পৈচাশিক হামলা করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

আরও খবর





নাটোরে যুুবলীগের শান্তি সমাবেশ

১০৯৭ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে