জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নওগাঁয় বিদ্যুতিক শর্ট সার্কিটের আগ্নিকান্ডে বসতবাড়ি হারানো দরিদ্র আবুল পেলো সরকারি অনুদান


নওগাঁয় বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যায় দরিদ্র আবুল কালামের মাথা গোঁজার একমাত্র ঠাঁই বসত বাড়ি। নওগাঁর উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামে নাগর নদীর বাঁধে এই ঘটনা ঘটে।

পরবর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার সহযোগিতায় আবুল কালাম সরকারি সহায়তার জন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি সহায়তা হিসেবে আবুল কালামকে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার পৌছে দেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। এসময় উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান আলী উপস্থিত ছিলেন। ভুক্তভোগী ঐ

গ্রামের মৃত-তায়েছ মন্ডলের ছেলে আবুল কালাম জানান গত ১৫ অক্টোবর সকালে পরিবারের সবাইকে নিয়ে মাঠে কাজে যায়। এরকিছু পর স্থানীয়রা আবুলের বাড়িতে আগুন জ্বলতে দেখে আবুলকে খবর দেয়। এরমধ্যে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় আবুলের মাথা গোঁজার একমাত্র বসত বাড়িটি। শুধুমাত্র মাটির দেয়ালটুকু কালো রং ধারণ করে দাঁড়িয়ে আছে আর অবশিষ্ট সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের সকল উপকরণ সহ আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে গেছে দরিদ্র আবুল কালামের। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন তিনি। এরপর সরকারি সহায়তার জন্য আবেদন করার পর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার এসে দুই বান্ডিল টিন, ঘর মেরামতের খরচ হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়ে গেছেন। এমন সহায়তা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন দরিদ্র আবুল কালাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, আবেদনের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে আগুনে সব হারানো দিনমজুর আবুলকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগকালীন সময় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দুঃস্থদের সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান এই কার্যক্রম সারা বছরই অব্যাহত রয়েছে। ক্ষতি গ্রস্থরা সঠিক তথ্য দিয়ে আবেদন করলে যাচাই সাপেক্ষে এই সরকারি অনুদান প্রদান করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

আরও খবর