জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত



''মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি'' এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রার বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক,  বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলম  প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সচেতন মুলক মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

আরও খবর