জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক-৩

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক-৩

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক-৩


নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি পুলিশের) অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন মাদক  কারবারীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টারদিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন ( ৪০)। রুবেল হোসেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫) ও নোয়াখালীর মুরাদপুর (বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ) এলাকায় বসবাসকারী মৃত রফিকউল্লাহর ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অন্য জেলা থেকে এ জেলায় একটি বাসযোগে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়। এসময় দেখা যায় মোমিনুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগ রুবেল ও সোনিয়ার কাছে হস্তান্তর করছেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কচটেপ মোড়ানো ৫টি প্যাকেট থেকে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে পাওয়া যায় নগদ ৯ হাজার ৩শ' টাকা এবং ৪ টি মোবাইল ফোন।

ফারজানা হোসেন বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মোমিনুল বিভিন্ন জেলা থেকে মাদক সরবরাহ করে, আর রুবেল ও সোনিয়া স্থানীয়ভাবে তা বিক্রি করে থাকেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের ৩ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর