জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাঙ্গলকোটে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়-২৫৮,  কুমিল্লা ১০ ( নাঙ্গলকোট-সদর দক্ষিন-লালমাই ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের  সংসদ সদস্য পদপ্রার্থী অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল(লোটাস কামাল)’র নৌকার মার্কার সমর্থনে নাঙ্গলকোট পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে নৌকা মার্কার সমর্থনে সোমবার বিকালে নাঙ্গলকোট পৌর বাজারে নৌকা মার্কার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মতবিনিময় সভায় নাঙ্গলকোট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র আব্দুল মালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সাদেক হোসেন খোকা, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Tag
আরও খবর