জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুমিল্লা ১০ আসনে কংগ্রেস পার্টির নির্বাচনী প্রচারণায় বাধাঁ

আগামী ৭ জানুয়ারী ২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা  ১০ ( নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) এলাকায় বাংলাদেশ কংগ্রেস পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু) ডাব প্রতীকে নির্বাচন করছেন। 
তারই অংশ হিসেবে নির্বাচনী প্রচারনার সময় আজ ২৮ ডিসেম্বর ২০২৩ইং বেলা সাড়ে তিনটার দিকে নাঙ্গলকোট থানা সদরে রেলক্রসিংয়ের পুর্ব পাশে প্রচারণার মাইক প্রচার শুরু করলে নির্বাচনবিরোধী মিছিল নিয়ে আসা বিএনপির কয়েকশ কর্মী গাড়ী ও প্রচারণার কাজে থাকা কর্মীদের আকস্মিকভাবে ঘিরে ফেলে। এ সময় সিএনজি চালক ওমর ফারুক (৪০) ও মাইকম্যান নয়ন মিয়া (৩৩) কে বেদম মারধর করে এবং মাইক ও সিএনজি ভাঙচুর করে। এক পর্যায়ে মার খেয়ে তারা ভয়ে আর সামনে না গিয়ে কংগ্রেস প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বাবলুর গ্রামের বাড়ি ঝাটিয়াপাড়া বাজারে চলে যান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রার্থী নিজে নাঙ্গলকোট থানার ওসিকে জানান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আহত ব্যক্তিরা হলেন, ওমর ফারুক, বয়স ৪০, পিতা: ইদ্দিস  মিয়া, গ্রাম  বিরুলী ও নয়ন মিয়া,বয়স  ৩৫, পিতা: আবুল কাসেম, গ্রাম: ঝাটিয়া পাড়া, উভয় থানা: নাঙ্গলকোট, জেলা: কুমিল্লা।
Tag
আরও খবর