জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাঙ্গলকোটে পূর্ব পুরুষের কবরস্থানের জায়গা রক্ষা করতে গিয়ে আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব পুরুষের কবরস্থান রক্ষা করতে গিয়ে বৃদ্ধ আবুল খায়ের ও তার স্ত্রী জাহানারা বেগমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে প্রভাবশালী শাহজাহান ও  তার পরিবারের  বিরুদ্ধে । রবিবার বিকেলে উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির আঁটিয়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 

জানাযায়, কিছু দিন আগে বৃদ্ধ আবুল খায়েরের ভাই রঙ্গু মিয়ার কাছ থেকে গোপনে তাদের পূর্ব পুরুষের কবরস্থানের ২ শতক ৩০ শতাংশ জায়গা গোপনে কবলা করে নেয় একই গ্রামের মৃত নজির আহমেদের ছেলে শাহজাহান। এই কবরস্থানের জায়গায় নতুন বাড়ী করার সিদ্ধান্ত নেন শাহজাহান। এ খবর শুনে তাদের পূর্ব পুরুষের কবরস্থান রক্ষা করতে আবুল খায়ের বাধা দেয়।  এ বিষয় নিয়ে স্থানীয় মেম্বার আব্দুল মান্নান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। 

শালিশ বৈঠকে শাহজাহান কে কবরস্থানের জায়গাটি আবুল খায়েরের নামে ওয়াকফ করে দেওয়ার সিদ্ধান্ত দেন শালিশ দাররা। কিন্তু শালিশ বৈঠকের সিদ্ধান্তকে অমান্য করে রবিবার বিকেলে কবরস্থানের গাছ কেটে মাটি বরাটের কাজ শুরু করেন শাহজাহান। এসময়  বৃদ্ধ আবুল খায়ের বাধা দিয়ে শালিশ দারদের অবগত করে বাড়িতে চলে যায়। এসময় প্রভাবশালী শাহজাহান তার ছেলে রুবেল, রকি, মেয়ে সালমা আক্তার ও স্ত্রী হিরণ বেগমসহ আবুল খায়ের ও  তার স্ত্রী জাহানারা বেগমকে  দেশীয় অস্ত্র শস্র দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ কম্পেক্সে ভর্তি করেন এবং রাতেই আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অভিযোগ করেন।

এবিষয়ে বৃদ্ধ আবুল খায়ের বলেন,  যেখানে ঘটনা ঘটেছে সেখানে আমার মায়ের কবর। এই কবরের উপর থেকে  শাহজাহান গাছ কাঁটতে থাকে এসময় আমি বাঁধা দিলে শাহজাহান ও তার দুই ছেলে রুবেল, রকি, মেয়ে সালমা ও তার স্ত্রী জাহানারা বেগম আমার উপর হামলা করে। 

এবিষয়ে স্থানীয় মেম্বার আব্দুল মান্নান বলেন, আমারা স্থানীয় এলাকাবাসী বসে শাহজাহান কে কবরস্থানের জায়গাটি আবুল খায়েরের নামে ওয়াকফ করে দেওয়ার সিদ্ধান্ত প্রদান করি কিন্তু শাহজাহান আমাদের সিদ্ধান্ত না মেনে এমন ঘটনা ঘটানো তার উচিৎ হয়নি। 

এবিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের বৃত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


Tag
আরও খবর