জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাঙ্গলকোটে যৌতুকের জন্য স্ত্রী ঝর্ণা হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০১০ সালে যৌতুকের দাবিতে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যা মামলায় স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর ) দুপুরে কুমিল্লার নারী ও শিশু দমন নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি আব্দুর রব আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রব (৩৫) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়ীয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. প্রদীপ কুমার দত্ত। তিনি জানান, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়িয়া গ্রামে ২০১০ সালের ২৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে দাবিকৃত যৌতুকের টাকা এনে না দেওয়ায় স্ত্রী ঝর্ণাকে পিটিয়ে পুকুরঘাটে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে তার স্বামী আব্দুর রব। পরে আসামি ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকারোক্তী জবানবন্দি দেন আদালতে।

নিহতের বাবা শামছুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা দায়ের করলে রাষ্ট্রপক্ষ ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আবদুর রবকে মৃতুদণ্ডাদেশ ও ২০হাজার টাকা অর্থদণ্ড করেন

Tag
আরও খবর