জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাঙ্গলকোটে ৪র্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নাঙ্গলকোটের মক্রবপুর গ্রামে শামীম ইসলাম আপন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছেন তার বাবা নজরুল ইসলামসহ পরিবারের লোকজন।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের স্টিল ব্রিজ এলাকায় নানার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু আপনের বাবার বাড়ি একই গ্রামের হাজী বাড়ি। শিশু শামীমের বাবার দাবি অজ্ঞাত কেউ তার একমাত্র ছেলেকে হত্যা করে চিকন রশির সাথে ঝুলিয়ে রেখেছে। শামীম ইসলাম আপন নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এ ব্যাপারে শিশু শামীমের বাবা নজরুল ইসলাম বলেন, আমি অটোরিকশায় করে গ্রামে-গ্রামে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করি। সন্ধ্যায় বাড়ি এসে ছেলের কথা জিজ্ঞাসা করলে আমার স্ত্রী জানায় ছেলে পড়ছে। 

এ সময় আমার ফুফু জোসনা বেগম আমাকে বলে তোর ছেলে ঝুলে আছে কেন। আমি ছেলের কাছে গিয়ে দেখি কাপড় শুকানোর রশির সাথে তার মায়ের ওড়না পেঁচানো মাটির সাথে পা লাগা অবস্থায় ঝুলে আছে। আমি ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে। আমি নিশ্চিত করে বলতে পারব আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে। আমি তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি মেডিক্যাল অফিসার মোহাম্মদ আরিফ বলেন, শিশুটিকে আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার গলায় সামান্য দাগ দেখা গেছে।

নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর