জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাঙ্গলকোট নব বধূকে কুপিয়ে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৮) নামে এক নববধূকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের চা দোকানদার আব্দুল জলিলের ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার সদ্য বিবাহিত কন্যা ঝর্ণা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পাশের ঘরের জয়নাল আবেদীনের স্ত্রী ঘরের ভিতরে মারামারির শব্দ শুনে দোকানে গিয়ে আব্দুল জলিলকে খবর দেয়। আব্দুল জলিল ঘরে এসে দেখে তার মেয়ের মাথার মগজ ও রক্তে ঘর ভেসে গেছে। এসময় আব্দুল জলিলের শোরচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঝর্ণাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, গত ১৭দিন পূর্বে উপজেলার জোড্ডা গ্রামের আপন ফুফাত ভাই প্রবাসী দেলোয়ারের সাথে মোবাইলে বিয়ে হয় ঝর্ণার। দোকানদার আব্দুল জলিলের স্ত্রী ১ বছর পূর্বে মৃত্যু বরণ করেন। আব্দুল জলিলের ৩ কন্যা ও ২ পুত্রের মধ্যে ঝর্ণা ছিলেন চতুর্থ। গত কয়েকদিন পূর্বে ঝর্নার মোবাইল চুরি হয়। এনিয়ে ঝর্ণার ভাই শাহিনের স্ত্রী ভাবি কলি আক্তারের সাথে ঝগড়া হয়। এর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা পিতা আব্দুল জলিল ও স্থানীয়দের। 

নিহতের পিতা আব্দুল জলিল বলেন, জয়নাল ভাইয়ের স্ত্রী ঘরে আওয়াজ শুনে আমার কাছে ছুটে আসে। আমি বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। রক্তে পুরো ঘর ভেসে গেছে এবং তার মাথার মগজ পাশেই পড়ে আছে। গত কয়েকদিন আগে আমার মেয়ের মোবাইল চুরি হওয়া নিয়ে আমার পুত্র শাহীনের স্ত্রী কলি আক্তার ও মেয়ের বান্ধবী পাশের বাড়ির খুকির সাথে বাক বিতন্ডা হয়। মোবাইল চুরির ঘটনায় শাহীনের স্ত্রী কলি ও মেয়ের বান্ধবী খুকি একে অপরকে দোষারোপ করে। এনিয়ে খুকি ও তার পরিবারের লোকদের সাথে আমার পুত্র বধূর ঝগড়া হয়। পরে মোবাইল পুনঃরায় আমাদের ঘরে কে বা কাহারা রেখে যায়। আমার পুত্র বধূ শুক্রবার আমার ছেলে-সহ তার পিতার বাড়ী উপজেলার সাতবাড়িয়া গ্রামে বেড়াতে যায়। আমার স্ত্রী জীবিত না থাকায় ও তার ভাবি বেড়াতে যাওয়ায় ঘরে মেয়েটি একা ছিল। আমার মনে হয় এ মোবাইল চুরির ঘটনাই আমার মেয়ের জন্য কাল হয়েছে। আমার মেয়েকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যারা এ ঘটনার সাথে জড়িত আমি তাদের ফাঁসি চাই।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।


Tag
আরও খবর