জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায়  মামলা করেছেন তার বাড়ির গৃহকর্মী (৩০)। 

অভিযুক্ত আব্দুর রশিদ (৫০) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের মিয়াবাড়ির মৃত মমতাজ মিয়ার ছেলে এবং বক্সগঞ্জ ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

অভিযোগ সুত্রে জানা যায়, ওই গৃহকর্মী কাজের সুবাদে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং সেখানেই থাকতেন। 

সুযোগ পেয়ে  আব্দুর রশিদ গৃহকর্মীকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করেন। 

ভুক্তভোগী গৃহকর্মী বলেন, চেয়ারম্যানকে আমি কাকা সম্বোধন করতাম, যখন বাসা ফাঁকা থাকত তখনই উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করতেন। একপর্যায়ে আমি গর্ভবতী হয়ে গেলে চেয়ারম্যান আমাকে বিভিন্ন মানুষের নাম বলেন এবং বিনিময়ে টাকার প্রলোভন দেখান। আমি ৪ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায় মামলা করি।

এবিষয়ে আব্দুর রশিদ চেয়ারম্যান বলেন- এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, আমি দীর্ঘদিন যাবত রাজনৈতিক করি। এটা আমার সম্মানহানী করার জন্য আমার নির্বাচনী প্রতিদন্ডীরা গৃহকর্মীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করান। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান বলেন, আমরা তদন্ত করছি। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা রয়েছে। 


Tag
আরও খবর