জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নানা আয়োজনের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুভ সমাপ্তি

ঝালকাঠির নলছিটিতে প্রতি বছরের ন্যায় এবছরেও উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজো। নলছিটি পৌর শহরের তাঁরা মন্দির ও হরিসভা মন্দিরে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৩ দিন ব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে এ পূজো। 


১ নভেম্বর মঙ্গলবার অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীর আমন্ত্রণ, ২ নভেম্বর বুধবার সপ্তম্যাদিকল্পে নবমীবিহিত দেবীর পূজো, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে মায়েদের সিঁদুর খেলা, সন্ধ্যা আরতি, আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সবশেষে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী শক্তির দেবী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজোর সমাপ্তি হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সাধারন সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার দাস, হরিসভা মন্দির জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির সভাপতি তুফান দে, সম্পাদক তরুন দে, তাঁরা মন্দির কমিটির সভাপতি, মিলন মালো, সম্পাদক অভিজিৎ কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।


এইভাবে প্রতিবছর জগদ্ধাত্রী পূজোর আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন নলছিটি উপজেলার হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিবর্গরা।


জগদ্ধাত্রী দেবী হচ্ছেন, সনাতন ধর্মাবলম্বী শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তিনি উমা হৈমবতী নামে পরিচিত। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। কার্তিক  মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত রয়েছে। জানা যায় কৃষ্ণনগর রাজবাড়িতে ১৭১০ খৃষ্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এই পূজা শুরু করেন।

Tag
আরও খবর






নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে