জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নলছিটিতে ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান জেসমিন আক্তার আটক

ঝালকাঠির নলছিটিতে ফুয়াদ কাজী হত্যা মামলায় সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। 

জানা গেছঃ নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদ কাজী (৪০) কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসা বাদের জন্য তাকে আটক করেছে পুলিশ।

২৯ মার্চ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সার্কেল মোঃ মুহিতুল ইসলাম'র নেতৃত্বে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান ফুয়াদ কাজী হত্যার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

৩০ মার্চ শনিবার  সকালে ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী।

উল্লেখ্য গত ৭ জানুয়ারি রবিবার রাতে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ির সামনে আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। 

অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যা মামলায় এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে।
Tag
আরও খবর






নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে