জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নলছিটিতে নানান আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, নলছিটি থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আ'লীগ ও এর অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নলছিটি পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ, সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র, নলছিটি প্রেস ক্লাব, বিডিক্লিনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী, বেসরকারী সকল প্রতিষ্ঠান ও ভবনসমূহে জতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশ নেন। পুরাম বাজার প্রাথমিক বিদ্যালয়ে হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সমাপ্তি রায়, নলছিটি থানা অফিসার ইন চার্জ মো. মুরাদ আলী, পৌর সভার মেয়র আ: ওয়াহেদ খান, জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


Tag
আরও খবর






নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে