জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নলছিটিতে কলেজের ডিজিটাল ল্যাব থেকে১৬ টি ল্যাপটপ চুরি


ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত ওই কলেজে এ চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের বারান্দার  গেটের গ্রীলের হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন  করে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড  ভেঙে ল্যাবে থাকা ১৬ টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোরচক্র। মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমারকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। 

নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।
Tag
আরও খবর






নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে