জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নাগেশ্বরী উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে মেঠোপথের আড্ডায় এখন একটাই আলোচনা—কে হচ্ছেন নাগেশ্বরী উপজেলার আগামী দিনের অভিভাবক? এই নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেদার ইউনিয়নের টানা দুইবারের সফল চেয়ারম্যান এবং কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য মরহুম আ খ ম শহিদুল ইসলাম বাচ্চুর দ্বিতীয় পুত্র আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ-এর নাম।

​দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই জনবান্ধব তরুণ নেতা আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ​নিজের প্রার্থিতা নিয়ে ওয়াজেদুল কবির রাশেদ বলেন, "দীর্ঘদিন ধরে নাগেশ্বরীর মেহনতি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। তরুণ প্রজন্মের দূরদর্শী নেতৃত্ব সরাসরি জনগণের ভাগ্যোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস। নাগেশ্বরীবাসীর সুদীর্ঘ প্রত্যাশা পূরণ করতেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।"​তিনি আরও যোগ করেন, "আমাদের এই উপজেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার চিহ্নিত সমস্যাগুলোর স্থায়ী সমাধান এবং একটি মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক নাগেশ্বরী গঠনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।"

​কেদার, কচাকাটা, বল্লভেরখাস ও নারায়ণপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াজেদুর কবির রাশেদ এলাকার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো সংকটে তিনি বরাবরই নিজস্ব তহবিল থেকে মানবিক সহায়তা দিয়ে আসছেন।

​স্থানীয় ভোটার ফারুক আহমেদ, মাইনুল ইসলাম ও এরশাদ আলী জানান, "রাশেদ ভাই একজন সৎ, সুশিক্ষিত ও উদ্যমী তরুণ। একটি মাদকমুক্ত ও সমৃদ্ধ নাগেশ্বরী গড়তে তাঁর মতো নেতৃত্বেরই বিকল্প নেই।"​দল-মত নির্বিশেষে নাগেশ্বরীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং নিজের স্বপ্নের নাগেশ্বরী গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন এই তরুণ চেয়ারম্যান প্রার্থী।

Tag
আরও খবর