জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সবুজ উৎসব-২০২৬’। পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’ এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) নাগেশ্বরীর কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ, শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন এবং বৃক্ষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও গাছের যথাযথ পরিচর্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন সংগঠনের কর্মীরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম মন্ডল বলেন, "একটি গাছ কাটলে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করা প্রয়োজন।"

​কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ আল আমিন-এর সভাপতিত্বে এবং আবু জোবায়েদ সাগর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মণ, মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো: তারিকুল ইসলাম, কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম মন্ডল এবং ‘ফুল’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুল কাদের।

​এ সময় আরও উপস্থিত ছিলেন ‘অরণ্য’ সংগঠনের উপদেষ্টা নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস ছোবহান জুয়েলসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​বিনামূল্যে গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা দারুণ আনন্দ প্রকাশ করে এবং নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগানোর আগ্রহ দেখায়। আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ আগামী দিনে সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে।

Tag
আরও খবর