হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরপুরে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে নাগরপুরে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে পৌঁছায় এবং পরবর্তীতে কলেজ গেটেই একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ সহ নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, “‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রাস্তায় নেমেছি। ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে গাজায় সাধারণ জনগণের ওপর বর্বর হামলা চালাচ্ছে, তা আমরা ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর চালানো এই হামলা মানবতার জন্য এক ভয়ংকর সংকেত। অথচ গোটা বিশ্ব আজ নিরব। মানবতা ও নৈতিকতা কোথায় হারিয়ে গেল?” তারা আরও বলেন, “ইসরায়েলি বাহিনী গাজায় যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে, তা দেখে বাংলাদেশের জনগণ, বিশেষ করে শিক্ষার্থীরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। আমরা চাই, বিশ্ববাসী দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিক।” সমাবেশে আরও জানানো হয়, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের মানুষ আজ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাচ্ছেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আমিনী, মাওলানা রফিকুল ইসলাম, গোলাম মোস্তাফা গোলাম, জাহিদ মিয়া, সাংবাদিক ডা. এম. মান্নান, মাওলানা আল হেলাল উদ্দীন, হাফেজ আবু হুরাইয়া, মুফতি আব্দুল হাদি সহ সাধারণ শিক্ষার্থী ও নাগরপুরের সর্বস্তরের মানুষ।
Tag
আরও খবর