জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পারধল্লা গ্রামের রতনের তামক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ মার্চ রাতে খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল নূরজাহান বেগম (৬৫) এর নিথর দেহ লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় পারধল্লা গ্রামের রতনের তামাক ক্ষেত থেকে উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হত্যা মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসীর আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যায়, নূরজাহান ছিলেন নিঃসন্তান এবং দরিদ্র। মানুষের বাড়ি কাজ করে এবং ক্ষেতের ফসল কুড়িয়ে জীবিকা নির্বাহ করত সে। নূরজাহান বাঘেরবাড়ি পূর্ব পাড়ার মৃত নইমুদ্দিন মিয়ার মেয়ে এবং মৃত গণি মিয়ার স্ত্রী। নূরজাহান গতকাল সকালে ফসিলী জমি থেকে শস্য কুড়াতে গেলে তাকে তার পড়নের কাপড়ের আচল দিয়েই শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে, এমনটাই ধারনা করছে নাগরপুর থানা পুলিশ। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিঃসন্তান এ মহিলাকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে নিশ্চিত হতে পারবো কেন, কে বা কাহারা তাকে হত্যা করেছে। এ ঘটনায় ৭ ক্রমিকে ১৩/০৩/২০২৫ তারিখে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ময়নাতদন্ত শেষে বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গতরাতেই মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. এইচ এম মাহবুব রেদোয়ান সিদ্দিকী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এ হত্যার বিষয়ে সার্বিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন সহ জড়িত যেই থাকুক তাকে বা তাদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার জন্য নাগরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।
Tag
আরও খবর