জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

টাঙ্গাইল - আরিচা মহাসড়কের উপর সেফটি ট্যাংক নির্মান

টাঙ্গাইল - আরিচা মহাসড়কের নাগরপুর অংশে উপর সেফটি ট্যাংক নির্মান করেছে রজব সিকদার। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফায়ারসার্ভিস অফিসের উত্তর পাশের আর বি টাওয়ারের মালিক মো. রজব সিকদার তার ভবনের পশ্চিম পাশে প্রধান সড়কে সুগভীর ও বিশাল আকারের সেপটি ট্যাংক নির্মান করেছে। সরেজমিনে দেখা যায়, ভবন থেকে আঞ্চলিক মহাসড়কের গাড়ারিং (ইটের গাঁথুনি) পর্যন্ত বিশাল সেপটি ট্যাংক নির্মান করেছে। যা সড়ক লেভেল থেকে বেশ উঁচু। উল্লেখ্য এই স্থানটি দূর্ঘটনা প্রবন এবং প্রতিবছর সড়ক দূর্ঘটনায় এখানে প্রাণহীনর ঘটনা ঘটে। ব্যস্ততম এ আঞ্চলিক মহাসড়কটি উপজেলার ঘিওরকোল গ্রামের অংশে। রাতের আঁধারে রজব নির্মান করেন, এই গভীর সেপটি ট্যাংক। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন একাধিক বার নিষেধ করার পরেও কারো কথায় কর্ণপাত না করে কাজটি সম্পূর্ণ করেন তিনি। এলাকাবাসীর চাপা গুঞ্জনে শোনা যায়, এর পেছনে বিএনপির নামধারী কিছু লোক জড়িত। মোটা অঙ্কের টাকায় সবাইকে হাত করেছেন তিনি। রজব শিকদারকে বারবার ফোন দেওয়ার পরও সে ফোন ধরেনি এবং তার স্ত্রী কোন বক্তব্য দেয়নি। এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, এই সড়কটি প্রস্থ করনের কাজ চলমান রয়েছে। বিষয়টি জানতে পেরে শুরুতেই আমরা মো. রজব সিকদার কে মৌখিক ও লিখিত ভাবে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করি। তিনি আমাদের কথার তোয়াক্কা না করে এমনটি করেছে। আমরা অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
Tag
আরও খবর