জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ময়মনসিংহে আগুন সন্ত্রাসী আটক

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এর একক অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জারিয়া লোকাল ট্রেনে আগুণ দেওয়ার ঘটনায় ২৪ ঘন্টার আগেই ১ জনকে আটক করা হয়েছে। 


ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর পাটগুদাম এলাকা থেকে সোহেল মাহমুদকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম, তিনি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে বলে জানা গেছে।


এ সময় কোতোয়ালী ওসি জানায়, গত বুধবার ভোররাতে ময়মনসিংহ জংশন স্টেশন সংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন লাগানো হয়, এ ঘটনায় দায়িত্বশীল ব্যক্তি ও জড়িতদের শনাক্তে পুলিশের নজরদারি বাড়ানো হয়, এছাড়াও সোহেল মাহমুদ ১৩ তারিখ ও ১৭ তারিখ নাশকতা করার উদ্দেশ্যে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের ঘটনা ঘাটায় বলে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।  


পরবর্তীতে গত ২০ তারিখ রাতে কোতোয়ালী থানা ওসি ছদ্মবেশে পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিনি মূলহোতা হিসেবে ভূমিকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।


এ সময় কোতোয়ালী ওসি আরও জানায়, নাশকতাকারী ও নাশকতা পরিকল্পনাকারী অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং সোহেল মাহমুদ এর দেওয়া তথ্য অনুযায়ী নাশকতাকারীদের লিস্ট আমার হাতে, নাশকতাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।


Tag
আরও খবর
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে








ময়মনসিংহে ক্যাট শো

১৬৮ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে