সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

মোংলায় ভাইয়ের হাতে ভাই খুন

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎মোংলায় আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বড় ভাইয়ের মুদি দোকানের বাকী টাকা চাওয়ায় ছোট ভাই তাকে কুপিয়ে জখম করে।
‎
‎বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুপিয়ে জখমের পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, মোংলার দিগরাজ বাজারের অটোরাইস মিলের বিপরীত পাশে শেখ আজম (৫২) দীর্ঘদিন ধরে মুদি দোকান দিয়ে আসছিলেন। শেখ আজমের মুদি দোকান থেকে তার আপন ছোট ভাই শেখ ফরিদ বাকীতে পণ্য নিয়ে আসছিলো। দোকানের বাকী পাওনা টাকা চাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইর মাথার বাম পাশে ও সাবল দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা মারাত্মক জখম হয় এবং পায়ের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়। তাৎক্ষনিভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট এলাকায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে সোহেল রানা (২৬) বাদী হয়ে চাচা শেখ ফরিদ (৪৮) ও চাচাতো ভাই (ফরিদের ছেলে) শেখ ইয়াছিনের (২৫) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দাখিল করেছেন।
‎
‎মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, হত্যা মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখনও এ ঘটনায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আরও খবর