সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

মোংলা-রামপালে শিক্ষার্থীদের জন্য স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করে দিলেন লায়ন ফরিদ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছেন মোংলা-রামপাল (বাগেরহাট) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। 

রোববার বেলা ১১টায় বাগেরহাটের রামপালের ‘রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়’র শিক্ষার্থীদের জন্য স্থাপিত সুপেয় পানির উৎস’র (টিউবওয়েল) উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি ফিতা কেটে ও টিউবওয়েল চেপে নিজে পানি পান করার মধ্য দিয়ে সুপেয় পানির উৎস’র সূচনা করেন। 

এর আগে তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষও। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে দুইটি ওষুধী গাছের চারা রোপন করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, রামপাল পাইলট বালিকা বিদ্যালয় এই জনপদের একটি পুরাতন প্রতিষ্ঠান। এখানকার পানীয়জলের জন্য একটি টিউবওয়েল খুবই প্রয়োজন ছিল। সেটি আজ পূরণ করা হলো। এসব ছোট ছোট কাজ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা রাজনীতি করি তাদের মানুষের জন্য ও মানবকল্যাণে রাজনীতি করা উচিৎ। 

এ ধরণের দৃষ্টান্ত অন্যান্য জায়গায়ও ছড়িয়ে যাবে। মুলত শিক্ষাখাতে আমাদের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই এ টিউবওয়েল স্থাপন। তিনি আরো বলেন, সংকট ও চাহিদানুযায়ী মোংলা-রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপয়ে পানির উৎস্য সৃষ্টিতে টিউবওয়েল স্থাপনের কাজ চলমান রয়েছে।

আরও খবর