সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

মোংলায় শুরু হয়নি ডুবে যাওয়া জাহাজের উদ্ধারকাজ, জলবায়ু দূষনের আশঙ্কা

ছবি সংগৃহীত


মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৯১৪ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া ‘এমভি মিজান-১’ নামে কার্গো জাহাজটির উদ্ধারকাজ এখনও শুরু হয়নি। এমনকি ডুবন্ত জাহাজের ঘটনাস্থলে মার্কিং স্থাপনের কাজ এবং ওই জাহাজ থেকে সিমেন্টের কাঁচামাল (ফ্লাইঅ্যাশ) অপসারণের কাজও শুরু করেনি মালিকপক্ষ । যে কারণে পশুর নদের জলজ প্রাণী এবং দুর্ঘনাস্থল-সংলগ্ন সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা।

ওই নৌপথ দিয়ে অভ্যন্তরীণ ছোট-বড় বিভিন্ন ধরনের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যদিও মোংলা বন্দর কর্তৃপক্ষ দাবি করছে, নৌ চ্যানেল স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। নৌযান চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।

দুর্ঘটনাস্থল থেকে জাহাজটির উদ্ধারকাজ শুরু না হওয়ার বিষয়ে জানতে চাইলে ডুবে যাওয়া কার্গো জাহাজ ‘এমভি মিজান-১’-এর মাস্টার মো. বিল্লাল হোসেন শনিবার (২৮ জুন) সন্ধ্যায় জানান, উদ্ধারকাজ করার জন্য তারা তৎপরতা চালাচ্ছেন। ইতোমধ্যে ঢাকা এবং মোংলার দুটি ডুবুরি দলের সঙ্গে জাহাজ মালিক মো. কুতুব উদ্দিনের সঙ্গে কথা হয়েছে। যে পক্ষের সঙ্গে চুক্তির সমঝোতা হবে তাদেরকেই উদ্ধারের কাজটি দেওয়া হবে। এ ক্ষেত্রে দু-একদিনের মধ্যে উদ্ধারকাজের তৎপরতা শুরু হবে। এ ছাড়া এ ঘটনায় খুলনার দাকোপ থানায় শুক্রবার (২৭ জুন) একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে পশুর চ্যানেলে সিমেন্টের কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তারা বলছেন, জাহাজটিতে যে পদার্থ রয়েছে তাতে পশুর নদী ও সংলগ্ন জলজ প্রাণী এবং সুন্দরবনের পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

পরিবেশবিদরা বলেন, ‘সিমেন্টের কাঁচামাল কয়লার বর্জ্য। এতে ক্ষতিকারক পারদ, মার্কারি ও শিশা রয়েছে। এসব ক্ষতিকারক পানির সঙ্গে মিশে গিয়ে জলজ প্রাণী মারা পড়বে। এ ছাড়া সুন্দরবনের জীববৈচিত্র্যেরও ক্ষতি হবে। তাই জীববৈচিত্র্য এবং জলজ প্রাণী রক্ষায় এ ধরনের দুর্ঘটনা রোধে দায়ীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

উল্লেখ্য, মোংলা বন্দরের পশুর নদীর চরে শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশু নদের ত্রিমোহনাসংলগ্ন চরে সিমেন্টের কাঁচামাল নিয়ে ‘এমভি মিজান-১’ নামে কার্গো জাহাজটি ডুবে যায়। জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ‘এমভি কে আলম গুলশান-২’  নামক লাইটার কার্গো জাহাজ সেটির ওপরে উঠিয়ে দেয়। এ সময় লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ওই কার্গো জাহাজটি ডুবে যায়।

এতে ৯১৪ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল (ফ্লাইঅ্যাশ) ছিল। ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে এ ফ্লাইঅ্যাশ বোঝাই করেছিল মিজান-১। নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে যাত্রাবিরতিকালে মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা বন্দরের পশুর চ্যানেলের চরে এ নৌযান দুর্ঘটনা ঘটলেও বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ এবং স্বাভাবিক রয়েছে বলে জানান, বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান।


আরও খবর