জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ইসকন নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে হেফাজতের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর )সকালে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ষ্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয় তারা। সেসময় হেফাজতে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ, মাওলানা আবু দাউদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সঙ্গী এদেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? এসময় ডঃ ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, বিপ্লবী সরকার এত ভীতু হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী জানান তারা।
Tag
আরও খবর