জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচারকারীসহ ০৬ জন আটক

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে নারী পাচারকারী মঞ্জু খানকে আটক করেছ ৫৮ বিজিবি। এ সময় আরও ০৫ নারীকে আটক করা হয়। মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামের মোমিনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঢাকার যাত্রাবাড়ি এলাকার গেন্ডরিয়া ইউনিয়নের পশ্চিম যাত্রবাড়ি গ্রামের চাঁদ খানের ছেলে মঞ্জু খান। তার বিরুদ্ধে মুগদা, পাঁচলাইশ ও কেরানীগঞ্জ থানায় একাধিক মানব পাচারের মামলা রয়েছে। এছাড়া, আটককৃত নারীরা হলেন, চাঁদপুর জেলার মতলবপুর থানার সুজাতপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১), নরসিংহী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মনছুর আলীর মেয়ে মোছা. রুবিনা আক্তার (৩৬), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের মোহাম্মদ ছাত্তার ব্যাপারীর মেয়ে মোছাঃ নিশি খাতুন (২০), ঢাকার রামপুরা থানার পূর্ব রামপুরা গ্রামের রুমিজুল ইসলামের মেয়ে রুমি আক্তার (২৫) ও ঢাকার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মোছাঃ লাবনী আক্তার (৩৪)। ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত পিলারের ৫৪/২ এস থেকে আটশ গজ বাংলাদেশের মধ্যে অবস্থান নেয়। এ সময় ৫ নারী নিয়ে আদাম পাচারকারী মঞ্জু খান দ্রুত গতিতে সীমান্তের শুন্য লাইনের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবি তাদের পিছু নিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলে থাকা আরেকটি দল তাদের আটক করে।
Tag
আরও খবর