জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মির্জাগঞ্জে ২৩০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৩০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার নিজ বাড়িতে (রাঢ়ীবাড়ি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ওই বাড়ির হারুন রাঢ়ীর ছেলে এবং মির্জাগঞ্জ  উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

অভিযানে নেতৃত্বদানকারী মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ঘটনার সময় গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, তার বাড়িতে বেশ কিছু ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে। এই খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালাই আমরা। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা পায়নি।  এরপর তার ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে