জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দ দোয়া-মোনাজাতে শামিল।


পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার স্বতন্ত্র সাংবাদিক সংগঠন মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩১ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। সংগঠনটির সভাপতি মো. ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী।


সংগঠনটির সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি আঃ বারেক সিকদার, অধ্যাপক ইউনুস আলী সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান শামসুল আলম মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিক জোমাদ্দার প্রমুখ। 


এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ইফতারের পূর্বে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল্লাহ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে