জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মির্জাগঞ্জের বরিশালস্থ ছাত্র সংগঠন মুসা’র কমিটি গঠন

নবগঠিত কমিটির সভাপতি রায়হান কবির শাওন (বামে) ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ডানে)

মির্জাগঞ্জ উপজেলার বরিশালস্থ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (মুসা) এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে মোঃ রায়হান কবির শাওন কে সভাপতি ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে বরিশাল ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অডিটোরিয়ামে ৮ম কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কমিটিতে মোঃ রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোঃ ইব্রাহিম প্রচার সম্পাদক, সাব্বির সিকদার দপ্তর সম্পাদক মোঃ বায়জিতকে কোষাধক্ষ্য সহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ খালিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর রাসেদুল খান ও  সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ সেলিম রেজা। এছাড়াও সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দসহ বর্তমান পরিচালকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত ছাত্র সংগঠনটি মূলত ২০১৫ সালে বরিশালস্থ মির্জাগঞ্জের সকল শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে। সংগঠনটি  শিক্ষার্থীদের মেধাবিকাশ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা সহ দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করা, বিভিন্ন স্কুল-কলেজে বৃক্ষরোপন, স্বাস্থ্য ক্যাম্প ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে  সংগঠনটির উপদেষ্টা ডাঃ খালিদ মাহমুদ বলেন, পড়াশোনার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করার গুরুত্ব অনেক। এর মাধ্যমে নেতৃত্বের গুনাবলি সৃষ্টি হয়। তিনি সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে