জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মির্জাগঞ্জে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছে ভোটের মাঠ

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা চষে বেড়াচ্ছে ভোটের মাঠ। তাঁরা আগেভাগেই ভোটারদের পক্ষে আনতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সাথে মতবিনিময় করছেন। সেইসাথে বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এদের মধ্যে কেউ আবার দোয়া চেয়ে লিফলেট বিতরণ করছেন এবং ফেসবুকে তাদের অনুসারীরা ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।


উপজেলায় এখন পর্যন্ত ‘চেয়ারম্যান’ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খান মো. আবু বকর সিদ্দিকী, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল জাবির (সোহেল ভুইঁয়া) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুস্তম আলী মোল্লাকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে। আওয়ামী লীগ এবার দলীয় প্রতীকে প্রার্থী দিবেন না। তাই তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। তবে আওয়ামী লীগ যে কাউকে দলীয়ভাবে সমর্থন দিতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। 


অপরদিকে, উপজেলা নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ করবে না এটা প্রায় নিশ্চিত। তবে স্বতন্ত্রভাবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু ও সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার নির্বাচনে আসতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এবিষয়ে তাদের সাথে কথা বলে জানা যায়, দল যে সিদ্ধান্ত দিবে সেই মোতাবেক কাজ করবেন তারা। তাই তারা এখন দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে তাদের কারো কারো অনুসারীরা ‘চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাই’ এমনটা লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এতে করে দলটির নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে নানান কৌতুহল। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া বিএনপি বা অন্য কোনো দলের সম্ভব্য প্রার্থীদের ভোটের মাঠে দেখা যায়নি।


এদিকে কে হবে উপজেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান’ তা নিয়ে সাধারণ জনগণের মাঝে হিসাবনিকাশ ও নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তারা এলাকার দোকানে বসে চায়ের আড্ডা মিলিয়ে করছেন নির্বাচন নিয়ে নানান বিশ্লেষণ ও আলাপচারিতা। এ নিয়ে কয়েকজন ভোটারের সাথে কথা হলে তারা বলেন, ‘যে ব্যক্তি সৎ, যোগ্য ও ভালো মনের মানুষ, যার দ্বারা মানুষের উপকার হবে, যার দ্বারা এলাকার উন্নয়ন হবে, আমরা তাকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো।’

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে