আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নওগাঁয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা


নওগাঁয় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। এঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে। খবর পেয়ে রবিবার সকালে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ  উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মৃতদেহ উদ্ধারের সময় মৃতদেহর পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করেছেন পুলিশ।

নিহতরা স্বামী-স্ত্রী হলেন, ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান (৭১) ও তার স্ত্রী মারুনী বিবি (৬৪)। মেয়েদের বিয়ে দেওয়ার পর এ দম্পতি একা বাড়িতে বসবাস করতেন।

নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলছিলো।শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন কাজলি। প্রতিবেশী শফিকুল ইসলাম আরো বলেন, কাজলি বিবির এমন সংবাদে আশাপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে অনেক ডাকা-ডাকির পরও তাদের সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর স্বামী-স্ত্রী দু'জনের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। স্বামী-স্ত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চত করে

মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনস্থলে পৌছে সুরুতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনী বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহর পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর


মান্দায় সাংবাদিকদের মাঝে জায়নামাজ বিতরণ

২৯৫ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে