জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিক হত্যার প্রতিবাদে মাগুরায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। শনিবার (০৯আগস্ট) দুপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে  এ কর্মসূচি পালন করা হয়। উক্ত উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী এবং সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ। বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ আলী, বাংলাদেশের আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা , বাংলা টিভি মাগুরা জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।


বক্তারা বলেন, “গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দিবালোকে সাংবাদিক তুহিনকে যেভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অন্য সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই হাত-পা ভেঙে ফেলা হয়েছে—তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা।”


তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন নৃশংস ঘটনার পরও যদি দ্রুত বিচার না হয় এবং দোষীদের আইনের আওতায় না আনা হয়, তবে সারাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামতে হবে।”


সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি সকল আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে মাগুরা থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag
আরও খবর



গভীর রাতে টাইলস বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

২১৮ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে